উদ্দীপকে, উল্লিখিত 'খেয়া ব্যাংক' কী ধরনের ব্যাংকিং সেবা প্রদান করছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খেয়া ব্যাংক' অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে। অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে অন্য যেকোনো শাখায় লেনদেন করতে পারে। এ ব্যবস্থায় ব্যাংকের যেকোনো শাখা থেকে গ্রাহকের হিসাবে যে কেউ অতি দ্রুততম সময়ে টাকা পাঠাতে পারে। এটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবার একটি সেবা। উদ্দীপকে মি. মুকিত 'খেয়া ব্যাংকের' একজন গ্রাহক। তিনি উক্ত ব্যাংকের যেকোনো শাখায় লেনদেন করতে পারেন। অর্থাৎ উক্ত ব্যাংকের যে শাখায় হিসাব খুলেছেন সেই শাখা ছাড়াও ব্যাংকটির অন্যান্য শাখায় তিনি ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। এ ধরনের ব্যাংকিং সেবা ইলেকট্রনিক ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত অনলাইন ব্যাংকিং সেবা। তাই বলা যায়, 'খেয়া ব্যাংক' অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে, উল্লিখিত 'খেয়া ব্যাংক' কী ধরনের ব্যাংকিং সেবা প্রদান করছে…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর