“মি. ফারুকের ব্যাংকিং সেবা গ্রহণ জনাব মুকিতের চেয়ে অধিকতর তাৎপর্যপূর্ণ”- এ বক্তব্যের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে মি. ফারুকের ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ জনাব মুকিতের অনলাইন ব্যাংকিং সেবার চেয়ে অধিকতর তাৎপর্যপূর্ণ। অনলাইন ব্যাংকিং সেবায় গ্রাহক ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে অন্য যেকোনো শাখায় ব্যাংকিং লেনদেন করতে পারবে। অপরপক্ষে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে। এ ব্যাংকিং সেবায় গ্রাহক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ব্যাংকিং সেবা নিতে পারে। উদ্দীপকে মি. মুকিত 'খেয়া ব্যাংকের' অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন। তাই তিনি কেবল ব্যাংকিং সময়ের মধ্যেই উক্ত ব্যাংকের যেকোনো শাখায় লেনদেন করতে পারেন। তবে জনাব ফারুক 'তৃষা ব্যাংকের' ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন। তাই তিনি ব্যাংকিং সময়ের বাইরেও লেনদেনের সুযোগ পান। গ্রাহক যেকোনো স্থান থেকে ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করে গ্যাস, পানি, বিদ্যুৎ বিলসহ অন্যান্য বিল পরিশোধ করতে পারেন। যেকোনো সময় তহবিল স্থানান্তর ও অন্যান্য ব্যাংকিং সেবা পেতে পারেন। তবে অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে গ্রাহককে স্বশরীরে ব্যাংকে গিয়ে কিংবা ব্যাংকিং সময়ের মধ্যেই ব্যাংক কার্যদিবসে লেনদেন করতে হয়। তাই বলা যায়, মি. ফারুকের ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ জনাব মুকিতের অনলাইন সেবার চেয়ে অধিকতর তাৎপর্যপূর্ণ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
“মি. ফারুকের ব্যাংকিং সেবা গ্রহণ জনাব মুকিতের চেয়ে অধিকতর তাৎপর্যপূ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর