প্রত্যাশা কোম্পানির বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো কি যৌক্তিক? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আর্থিক ক্ষতিপূরণ নীতির আলোকে 'প্রত্যাশা কোম্পানি লি.' বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে। আর্থিক ক্ষতিপূরণ নীতির আলোকে বিমা প্রতিষ্ঠান বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে থাকে। এক্ষেত্রে চুক্তিতে উল্লেখ আছে এমন কোনো কারণে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ করে, অন্যথায় নয়। উদ্দীপকে জনাব আবিদ খন্দকার তার বাড়িটির জন্য 'প্রত্যাশা কোম্পানি লি.' এর সাথে ১ বছর মেয়াদি বিমাচুক্তি করেন। মেয়াদ শেষ হলে তিনি 'প্রত্যাশা কোম্পানি লি.' এর নিকট বিমাদাবি চায়। বিমা কোম্পানি তাৎক্ষণিক তার বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানায়। কারণ উক্ত সময়ে তার বিমাকৃত বিষয়বস্তুর কোনো ক্ষতিসাধিত হয়নি। সাধারণ বা সম্পত্তি বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তু বিমার মেয়াদের মধ্যে ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুসারে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ প্রদান করে থাকে অন্যথায় নয়। জনাব আবিদ খন্দকার সম্পত্তি বিমা করেছিলেন। বিমার মেয়াদকাল ১ বছরের মধ্যে তার বিমাকৃত বাড়িটি কোনোরূপ ক্ষতিসাধিত হয়নি। তাই আর্থিক ক্ষতিপূরণ নীতি অনুসারে 'প্রত্যাশা কোম্পানি লি.' বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
প্রত্যাশা কোম্পানির বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো কি যৌক্তিক? ত…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর