উদ্দীপকে উল্লিখিত জনাব আবিদ খন্দকার বিমাচুক্তির কোন পক্ষ হিসেবে গণ্য? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আবিদ খন্দকার বিমাচুক্তির প্রথম পক্ষ বিমাগ্রহীতা হিসেবে গণ্য। বিমাচুক্তিতে 'কমপক্ষে দুটি পক্ষ থাকে। একপক্ষ বিমাগ্রহীতা এবং অন্যপক্ষ হলো বিমাকারী বা বিমা প্রতিষ্ঠান। বিমাচুক্তিতে বিমাগ্রহীতা বিমার আবেদন ফরম পূরণ ও জমা দিয়ে বিমা প্রস্তাব করে। বিমা প্রতিষ্ঠান আবেদনপত্র, গ্রহণ করে তাতে স্বীকৃতি জানায়। এভাবেই বিমাচুক্তি সম্পাদিত হয়। উদ্দীপকে জনাব আবিদ খন্দকার তার বাড়ির জন্য 'প্রত্যাশা কোং লি.' এর সাথে ১ বছর মেয়াদি একটি বিমাচুক্তি করেন। অর্থাৎ বিমাপ্রতিষ্ঠানের সাথে জনাব আবিদ খন্দকারের বিমাচুক্তি সম্পাদিত হয়েছিল। এক্ষেত্রে প্রস্তাবদাতা হিসেবে জনাব আবিদ খন্দকার বিমাচুক্তির প্রথম পক্ষ অর্থাৎ বিমাগ্রহীতা। তিনিই বিমাগ্রহীতা হিসেবে চুক্তির শর্ত মোতাবেক প্রিমিয়াম প্রদান করবেন। সুতরাং বলা যায়, জনাব আবিদ খন্দকার বিমাচুক্তির প্রথম পক্ষ তথা বিমাগ্রহীতা।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আবিদ খন্দকার বিমাচুক্তির কোন পক্ষ হিসেবে গণ্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর