উদ্দীপকে মি. স্বপন বেতন বাবদ যে চেক পেয়েছেন তা কোন ধরনের চেক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. স্বপন বেতন বাবদ দাগকাটা চেক পেয়েছেন। বাহক বা হুকুম চেকের উপরিভাগে বামকোণে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টেনে যে চেক প্রস্তুত করা হয়, তাকে দাগকাটা চেক বলে। প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে এরূপ চেকের অর্থ সংগ্রহ করতে হয়। উদ্দীপকে মি. স্বপন একজন সরকারি কর্মচারী। তিনি তার চাকরির প্রথম মাসের বেতন চেকের মাধ্যমে পেলেন। বেতনের অর্থ সংগ্রহে তিনি ব্যাংকে গেলেন। ব্যাংক তার চেকের টাকা সরাসরি পরিশোধ করেনি। মূলত দাগকাটা চেকের টাকা ব্যাংক নগদে পরিশোধ করে না। এরূপ, চেকের টাকা প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. স্বপন বেতন বাবদ যে চেক পেয়েছেন তা হলো দাগকাটা চেক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. স্বপন বেতন বাবদ যে চেক পেয়েছেন তা কোন ধরনের চেক? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর