ব্যাংকের কোন নীতির কারণে মি. পাপন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে পারেননি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যাংকের গোপনীয়তার নীতির কারণে মি. পাপন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে পারেননি। গোপনীয়তার নীতির আলোকে ব্যাংক গ্রাহকের হিসাবসংক্রান্ত তথ্য গ্রাহকের অনুমতি ব্যতীত কাউকে প্রকাশ করে না। তবে আদালতের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ কিংবা সরকারের বিশেষ নির্দেশে জাতীয় স্বার্থে ব্যাংক এ তথ্য প্রকাশ করতে পারে। উদ্দীপকের মি. পাপন ও তাঁর স্ত্রী একই ব্যাংকের মক্কেল। মি. পাপন একদিন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে চাইলে ব্যাংক তাঁকে ঐ তথ্য জানতে অপরাগতা প্রকাশ করে। গোপনীয়তার নীতির আলোকে গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের পবিত্র দায়িত্ব। এ নীতির ব্যত্যয় ঘটলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাস কমে যায়। তাই বলা যায়, ব্যাংকের গোপনীয়তার নীতির কারণে মি. পাপন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে পারেননি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংকের কোন নীতির কারণে মি. পাপন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর