উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকটি দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখছে।
বাণিজ্যিক, ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান, বিনিময় মাধ্যম সৃষ্টি ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে। এ ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হলেও দেশ ও জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকে মি. পাপন ও তাঁর স্ত্রী একটি বাণিজ্যিক ব্যাংকে হিসাব পরিচালনা করেন। ব্যাংকটি জনসাধারণকে বিভিন্ন সেবা দিয়ে ভ্যাট ও উৎসে ট্যাক্স কর্তন করে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করে থাকে।
উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকটি জনসাধারণকে যত বেশি সেবা দিতে সক্ষম হবে সরকারের রাজস্ব তত বৃদ্ধি পাবে। ফলে সরকার দেশের অবকাঠামোগত খাতে অধিক অর্থ ব্যয় করতে সক্ষম হবে, যা আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়া উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকটি বিভিন্ন খাতে ঋণদান করায় দেশে কর্মসংস্থান বাড়বে। ফলে বেকারত্ব হ্রাস পাবে এবং জনগণের জীবনযাত্রার মানোন্নত হবে। এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দায়িত্ব পালন দেশের সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে। তাই বলা যায়, উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকটি দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখছে।