মিজানের বৃত্তির চেক এবং তার বাবার দেওয়া চেকের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মিজানের বৃত্তির দাগকাটা চেক এবং তার বাবার দেয়া বাহক চেকের মধ্যে দাগকাটা চেকটি উত্তম। বাহক চেকের অর্থ যে কেউ ব্যাংকে উপস্থাপনের মাধ্যমে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। যার ফলে এরূপ চেক হারিয়ে গেলে চেকের প্রাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে দাগকাটা চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয় বলে এরূপ চেক অধিক নিরাপদ। উদ্দীপকে মি. রমজান তার ছেলেকে লেখাপড়া ও অন্যান্য ব্যয় বাবদ প্রতি মাসে বাহক চেক প্রদান করেন। অপরদিকে, মিজান শিক্ষাবোর্ড থেকে বৃত্তির টাকা বাবদ ৫ হাজার টাকার একটি চেক পেয়েছেন। চেকটি ছিল দাগকাটা চেক। তাই ব্যাংক ব্যবস্থাপক তাকে একটি ব্যাংক হিসাব খুলে চেকের টাকা উত্তোলনের পরামর্শ দিলেন। বাহক চেক অপেক্ষা দাগকাটা চেক অধিক নিরাপদ। কারণ বাহক চেক চুরি বা হারিয়ে গেলে চেকটির বাহক ব্যাংকে জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে পারবেন। ফলে চেকের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে, দাগকাটা চেকের অর্থ চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে পরবর্তীতে অর্থ উত্তোলন করতে হয়। তাই এরূপ চেক চুরি বা হারিয়ে গেলেও প্রাপককে দুশ্চিন্তায় পড়তে হয় না। এমতাবস্থায় বলা যায়, উদ্দীপকের মিজানের বৃত্তির চেকটি দাগকাটা চেক বিধায় তার বাবার প্রদত্ত বাহক চেক অপেক্ষা উত্তম।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মিজানের বৃত্তির চেক এবং তার বাবার দেওয়া চেকের মধ্যে কোনটি উত্তম? বি…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর