বিমাচুক্তির কোন নীতির আলোকে বিমা কোম্পানি মি. পিকুলকে ক্ষতিপূরণ প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীকে বিমাচুক্তির আনুপাতিক অংশগ্রহণের নীতির আলোকে বিমা কোম্পানি মি. পিকুলকে ক্ষতিপূরণ প্রদান করে। একই সম্পত্তি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করলে আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুসরণ করা হয়। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে সব বিমাকারী আনুপাতিক হারে ক্ষতিপূরণ করে। উদ্দীপকে মি. পিকুল তার কারখানার জন্য 'আলফা' ও 'বিটা' নামক দুইটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। দুর্ঘটনায় কারখানার ২ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। বিমাচুক্তি অনুযায়ী উভয় কোম্পানি যৌথভাবে মি. পিকুলকে সমানভাবে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকের বৈশিষ্ট্যগুলো আনুপাতিক অংশগ্রহণের নীতির সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, আনুপাতিক অংশগ্রহণের নীতির আলোকে বিমা কোম্পানি মি. পিকুলকে ক্ষতিপূরণ প্রদান করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমাচুক্তির কোন নীতির আলোকে বিমা কোম্পানি মি. পিকুলকে ক্ষতিপূরণ প্র…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর