উদ্দীপকে উভয় কোম্পানি কর্তৃক সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর দাবির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উভয় কোম্পানি কর্তৃক সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর দাবি স্থলাভিষিক্তকরণের নীতি অনুসারে যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। সম্পত্তি বিমার ক্ষেত্রে কোনো সম্পত্তি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলে এবং বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করলে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির যা কিছু অবশিষ্ট থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, স্থলাভিষিক্তকরণের নীতির আলোকে এটাই যৌক্তিক। উদ্দীপকের মি. পিকুল তার কারখানার জন্য 'আলফা' ও 'বিটা' নামক দুটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করে। অর্থাৎ, দ্বৈত বিমাচুক্তি সম্পাদন করেন। তার কারখানার ২ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে উভয় বিমা কোম্পানি উক্ত প্রতিষ্ঠানকে যৌথভাবে সমানভাবে ২ লক্ষ টাকাই ক্ষতিপূরণ দেয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত সম্পত্তি ৫০ হাজার টাকায় বিক্রি করলে উভয় বিমা কোম্পানি দাবি করে। উদ্দীপকে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতি যতটুকু হয়েছে ততটুকুই বিমা কোম্পানি পরিশোধ করে। তাই ঐ ক্ষতিগ্রস্ত সম্পত্তির ওপর আর বিমাগ্রহীতার অধিকার থাকবে না, যা স্থলাভিষিক্তকরণ নীতির আলোকে যৌক্তিক। যে কারণে ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়মূল্যের ৫০,০০০ টাকা উভয় বিমা কোম্পানি সমান হারে পাবে। কেননা উভয় কোম্পানিই সমান হারে ক্ষতিপূরণ করে। তাই বলা যায়, ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর উভয় বিমা কোম্পানির দাবি স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উভয় কোম্পানি কর্তৃক সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর দাবির যৌক্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর