উদ্দীপকে আলোচিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কোন কার্ডটি অতি উত্তম? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডেবিট ও ক্রেডিট কার্ড দুটোর মধ্যে মি. জনির ক্রেডিট কার্ডটি অতি উত্তম। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই এক ধরনের প্লাস্টিক কার্ড যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এরূপ কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে যা ডেবিট কার্ডে নেই। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মি. রনি ও মি. জনি দু'জনেই করতোয়া ব্যাংক থেকে দুটি প্লাস্টিক কার্ড নেন। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও উক্ত প্লাস্টিক কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা থাকায় মি. রনি কেনাকাটা করতে সক্ষম হন অর্থাৎ মি. রনির কার্ডটি হলো ডেবিট কার্ড। মি. জনির ব্যাংক হিসাবে টাকা ছিল না অথচ তিনিও কেনাকাটা করতে সক্ষম হন। কারণ মি. জনির কার্ডটি হলো ক্রেডিট কার্ড। ব্যাংক হিসাবে টাকা জমা থাকলেই কেবল ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করা যায়। কিন্তু হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে কেনাকাটা করার সুযোগ থাকে। এছাড়া ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। আবার ব্যাংক হিসাবে টাকা না থাকলেও ঋণ সুবিধা প্রাপ্তির কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করা যায়, যা ডেবিট কার্ডের মাধ্যমে সম্ভব নয়। এ প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে মি. রনির ডেবিট কার্ড অপেক্ষা মি. জনির ক্রেডিট -কার্ডটি অতি উত্তম।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কোন কার্ডটি অতি উত্তম? …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর