উদ্দীপকে মি. নাসির প্রতি মাসে কোন ধরনের হিসাবে টাকা জমা রাখেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. নাসির প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে টাকা জমা রাখেন। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী টাকা উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে। উদ্দীপকে মি. নাসির প্রতিমাসের বেতনের কিছু কিছু টাকা ব্যাংকে জমা করেন এবং মাঝে মাঝে প্রয়োজন হলে সেখান থেকে উত্তোলন করেন। এ হিসাব থেকে তিনি কিছু লাভও পেয়ে থাকেন। এ ধরনের বৈশিষ্ট্য সঞ্চয়ী হিসাবের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. নাসির ব্যাংকের সঞ্চয়ী হিসাবে টাকা জমা রাখেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. নাসির প্রতি মাসে কোন ধরনের হিসাবে টাকা জমা রাখেন? ব্যা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর