উদ্দীপকে মি. রমজান কোন ধরনের চেক ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রমজান বাহক চেক ব্যবহার করেন। যে চেকের অর্থ ব্যাংক চেকের বাহককে নগদে পরিশোধ করে তাকে বাহক চেক বলে। এ চেকের অর্থ যে কেউ ব্যাংক থেকে নগদে উত্তোলন করতে পারেন। উদ্দীপকে মি. রমজান তার ছেলে মিজানকে প্রতি মাসে লেখাপড়া ও অন্যান্য খরচ বাবদ সাত হাজার টাকার একটি চেক প্রদান করেন। মিজান সেই টাকা ব্যাংক থেকে নগদে উত্তোলন করেন। মূলত বাহক চেকের টাকা ব্যাংক চেকের বাহককে নগদে পরিশোধ করে থাকে। তাই মি. রমজান প্রদত্ত চেক তার ছেলে মিজান ব্যাংক থেকে সহজেই নগদে উত্তোলন করতে পারেন। সুতরাং বলা যায়, মি. রমজান বাহক চেক ব্যবহার করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. রমজান কোন ধরনের চেক ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর