মি. নাসির তার লটারিতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা কোন ধরনের হিসাবে জমা রাখলে বেশি লাভবান হবেন? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মি. নাসিরের লটারির টাকা ব্যাংকের স্থায়ী হিসাবে জমা রাখলে বেশি লাভবান হবেন। যে হিসাবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে জমার বিপরীতে ব্যাংক উচ্চ হারে সুদ বা মুনাফা প্রদান করে থাকে। উদ্দীপকের মি নাসির একটি লটারির মাধ্যমে ১০ লক্ষ টাকার পুরস্কার লার্ভ করেন। তিনি এই টাকা ব্যাংকের একটি লাভজনক হিসাবে জমা রাখতে চান। এক্ষেত্রে তিনি ব্যাংকে স্থায়ী হিসাব খুলতে পারেন। স্থায়ী হিসাবে এককালীন টাকা রাখলে মেয়াদ শেষে অধিক মুনাফাসহ টাকা ফেরত পাওয়া যাবে। এ হিসাব ঝুঁকিবিহীন আয়ের সুযোগ করে দেয়। আবার স্থায়ী আমানত রসিদ জমা রেখে প্রয়োজন হলে ঋণও নেওয়া যায়। তাই বলা যায়, মি. নাসির ব্যাংকের স্থায়ী হিসাবে লটারির টাকা রাখা জমা রাখলে বেশি লাভবান হবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. নাসির তার লটারিতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা কোন ধরনের হিসাবে জমা রাখ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর