মি. কাজল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. কাজল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে। উদ্দীপকে মি. কাজল একটি জীবন বিমা কোম্পানিতে ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি জীবন বিমাচুক্তি করেন। এক্ষেত্রে উক্ত সময়ের মধ্যে মি. কাজল মারা গেলে নমিনিকে বিমাদাবি পরিশোধ করা হবে। আর মি. কাজল জীবিত থাকলে মেয়াদ শেষে তাকে বিমাদাবির অর্থ প্রদান করা হবে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. কাজল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. কাজল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর