উদ্দীপকে মি. কাজল প্রিমিয়াম ফেরত পাবেন কি? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. কাজল প্রিমিয়াম ফেরত পাবেন না, তবে তিনি সমর্পণ মূল্য পাবেন। বিমাপত্র সমর্পণ করলে বিমা প্রতিষ্ঠান থেকে যে অর্থ পাওয়া যায় তাকে সমর্পণ মূল্য বলে। কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য প্রদান করা হয়। উদ্দীপকে মি. কাজল ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। তিনি ৪ বছর পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেন। পরবর্তীতে প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে তিনি বিমা কোম্পানির নিকট প্রিমিয়াম আদায়ের জন্য আবেদন করেন। তবে তিনি প্রিমিয়াম ফেরত পাবেন না। বিমাগ্রহীতা প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে সেক্ষেত্রে বিমা পলিসিটি বন্ধ করে দিতে পারে। তবে পরিশোধিত প্রিমিয়াম ফেরত পাবেন না। কারণ চুক্তির শর্তানুসারে বিমা প্রিমিয়াম অফেরতযোগ্য। মেয়াদি ও আজীবন বিমায় বিমাগ্রহীতা কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সেক্ষেত্রে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য পেয়ে থাকেন। তাই মি. কাজল ৪ বছর অর্থাৎ ২ বছরের অধিক সময় নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করায় বিমা কোম্পানি মি. কাজলকে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য প্রদান করবে, পরিশোধিত প্রিমিয়াম ফেরত দেবে না, যা যথার্থ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. কাজল প্রিমিয়াম ফেরত পাবেন কি? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর