মেয়াদের ভিত্তিতে মি. রহমানের বিমাপত্রটির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মেয়াদের ভিত্তিতে মি. রহমানের বিমাপত্রটি হলো সাময়িক বিমাপত্র। সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পারিশোধ করা হয়। তবে বিমাগ্রহীতা জীবিত থাকলে বিমাদাবি পরিশোধ করা হয় না। উদ্দীপকে মি. রহমান ভবিষ্যতের কথা চিন্তা করে একটি বিমাপত্র গ্রহণ করেন। নির্দিষ্ট মেয়াদের জন্য তিনি বিমাপত্রটি গ্রহণ করেন। তাই এটি আজীবন বিমাপত্র নয়। তবে শর্ত হলো চুক্তি অনুযায়ী তার মৃত্যুর পরই কেবল সন্তানেরা বিমাদাবি পাবে। অর্থাৎ বিমার মেয়াদের মধ্যে মি. রহমান মারা গেলে তার সন্তানেরা বিমাদাবির অর্থ পাবেন, অন্যথায় নয়। তাই, বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. রহমানের বিমাপত্রটি হলো সাময়িক বিমাপত্র।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মেয়াদের ভিত্তিতে মি. রহমানের বিমাপত্রটির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর