"ব্যক্তিগত সুবিধা বিবেচনায় মি. রহমানের বিমার তুলনায় মি. ছামানের বিমাটি উত্তম।"- তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: ব্যক্তিগত সুবিধা বিবেচনায় মি. রহমানের সাময়িক বিমাপত্রের তুলনায় মি. ছামানের মেয়াদি বিমাটি উত্তম-এর সাথে আমি একমত। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি এবং জীবিত থাকলে নিজেই বিমাদাবি পেয়ে থাকে, তাকে মেয়াদি বিমা বলা হয়। অপরপক্ষে বিমাপত্রে উল্লিখিত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে কেবল বিমাদাবি পরিশোধ করা হলে তাকে সাময়িক বিমাপত্র বলে। উদ্দীপকে মি. রহমান সাময়িক বিমাপত্র গ্রহণ করেছেন। তাই তার মৃত্যুতে বিমা কোম্পানি তার সন্তানদের বিমাদাবি পরিশোধ করবে। অন্যদিকে, মি. ছামান মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমা দাবি পাবেন। কারণ মি. ছামান মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। সাময়িক বিমাপত্র অপেক্ষা মেয়াদি বিমাপত্র অধিক সুবিধাজনক। কারণ, মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত। বিমাগ্রহীতা মারা গেলে তার পরিবার বিমাদাবি পায়। ফলে পরিবারকে আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয় না। আবার জীবিত থাকলে সেক্ষেত্রে বিমাগ্রহীতা নিজেই বিমাদাবির অর্থ পেয়ে থাকেন, যা বিনিয়োগ সুবিধা কিংবা বৃদ্ধ বয়সের নিরাপত্তা হিসেবে কাজ করে। অন্যদিকে, সাময়িক বিমাপত্রে এ ধরনের সুবিধা পাওয়া যায় না। তাই ব্যক্তিগত সুবিধা বিবেচনায় মি. রহমানের সাময়িক বিমাপত্রের তুলনায় মি. ছামানের মেয়াদি বিমাটি উত্তম- এর সাথে আমি একমত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
"ব্যক্তিগত সুবিধা বিবেচনায় মি. রহমানের বিমার তুলনায় মি. ছামানের বিম…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর