মি. রশিদের বিমাপত্রটি কীভাবে তার স্ত্রীর জন্য সহায়ক? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মি. রশিদের আজীবন বিমাপত্রটি তার স্ত্রীর তথা পরিবারের আর্থিক নিশ্চয়তা বাড়াতে সহায়ক। জীবন বিমাচুক্তি হলো নিশ্চয়তার চুক্তি। কারণ এ বিমায় বিমাগ্রহীতার মৃত্যুতে বা দুর্ঘটনায় বিমা প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। সেক্ষেত্রে আজীবন বিমা পলিসি গ্রহণ করা হলে বিমাগ্রহীতার মৃত্যুতে পরিবারকে আর্থিক অনিশ্চয়তায় ভোগতে হয় না। উদ্দীপকে মি. রশিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি পরিবারের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় একটি বিমা কোম্পানির সাথে আজীবন বিমাচুক্তি করেন। বিমা পলিসিটি করায় মি. রশিদের অবর্তমানে তার পরিবার বিমাদাবি পাবে। মি. রশিদ তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী আছে। তাই তার অবর্তমানে পরিবার নিয়ে তিনি চিন্তিত ছিলেন বিধায় আজীবন বিমাচুক্তি করেছিলেন। কারণ তার চলে যাওয়া পরিবারের জন্য বিপর্যয়ের কারণ হবে। পরবর্তীতে তিনি মারা যাওয়ায় তার স্ত্রী বিমাকৃত অর্থ পেয়েছিলেন। ফলে কিছুটা হলেও তার পরিবারের আর্থিক দুর্দশা কমবে। তাই বলা যায়, মি. রশিদের আজীবন বিমাপত্রটি তার স্ত্রী তথা পরিবারের আর্থিক নিরাপত্তা বাড়াতে সহায়ক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. রশিদের বিমাপত্রটি কীভাবে তার স্ত্রীর জন্য সহায়ক? তোমার মতামত দাও।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর