উদ্দীপকের মি. রশিদ আজীবন বিমাচুক্তি করেছিলেন।
যে জীবন বিমাপত্রে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পরই শুধু বিমাদাবি পরিশোধ করা হয় তাকে আজীবন বিমাপত্র বলে। সেক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বা উত্তরাধিকারীকে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করে থাকে।
উদ্দীপকের মি. রশিদ একজন, বেসরকারি চাকরিজীবী। তিনি তাঁর জীবনের ওপর একটি বিমা পলিসি গ্রহণ করেছেন। চুক্তি অনুযায়ী তিনি মারা গেলে নমিনী হিসেবে তাঁর স্ত্রীকে বিমাদাবি পরিশোধ করা হবে। অর্থাৎ তার জীবদ্দশায় বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করবে না। আর তাই মি. রশিদ মারা যাওয়ার পরেই তাঁর মনোনীত ব্যক্তি হিসেবে তার স্ত্রীকে বিমাদাবি পরিশোধ করা হয়, যা আজীবন বিমার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ উদ্দীপকে মেয়াদের কোনো কথা বলা নেই। তাই বলা যায়, মি. রশিদ আজীবন বিমাচুক্তি করেছিলেন।