উদ্দীপকে জনাব নাফিসকে ব্যাংক কর্তৃক অর্থ প্রদানে অপারগতার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: স্থায়ী হিসাবে জমাকৃত অর্থ যেকোনো সময় উত্তোলন করা যায় না বিধায় জনাব নাফিসকে ব্যাংক কর্তৃক অর্থ প্রদানে অপারগতা প্রকাশ যৌক্তিক হয়েছে। এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য জমা দিয়ে ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হয়। এ হিসাবের অর্থ নির্দিষ্ট মেয়াদ শেষে ব্যাংক সুদ বা মুনাফাসহ পরিশোধ করে থাকে। উদ্দীপকে জনাব নাফিস ব্যাংকে একটি স্থায়ী হিসাব খুলেছিলেন। হঠাৎ করে নগদ অর্থের প্রয়োজন হওয়ায় তিনি জমাকৃত অর্থের একটি অংশ উত্তোলন করতে ব্যাংকে যান। তবে ব্যাংক তার হিসাবের ধরন বিবেচনায় অর্থ প্রদানে অপারগতা প্রকাশ করে। স্থায়ী হিসাবে ব্যাংক গ্রাহককে কোনো চেক বই ইস্যু করে না। কেননা এ হিসাবে জমাকৃত অর্থ যেকোনো সময়ে উত্তোলন করা যায় না। নির্দিষ্ট মেয়াদের জন্য এ হিসাবে গ্রাহক অর্থ এককালীন জমা রাখে। আর মেয়াদ শেষে ব্যাংক সুদসহ গ্রাহককে জমাকৃত অর্থ ফেরত দেয়। তাই জনাব নাফিস ব্যাংকে স্থায়ী হিসাব খোলায় ব্যাংক তাকে অর্থ প্রদানে অপারগতা প্রকাশ যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব নাফিসকে ব্যাংক কর্তৃক অর্থ প্রদানে অপারগতার যৌক্তিকতা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর