উদ্দীপকে বর্ণিত সিলোনিয়া ব্যাংক প্রথমে কোন ধরনের ব্যাংক ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সিলোনিয়া ব্যাংক প্রথমে শিল্প ব্যাংক ছিল। শিল্পখাতের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো শিল্প ব্যাংক। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য এ ব্যাংক ঋণ প্রদান করে থাকে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মিরসরাইয়ের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নতুন নতুন জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে। জাহাজ নির্মাণ কারখানাকে ঋণ দেওয়ার লক্ষ্যে সেখানে সিলোনিয়া নামে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। শিল্পখাতের উন্নয়নে কাজ করে শিল্প ব্যাংক। শিল্পখাতের উন্নয়নে এ ব্যাংক উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি ঋণ দেয়। এ ব্যাংক নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে পরামর্শ দিয়েও সহায়তা করে। উদ্দীপকের ব্যাংকটি একইভাবে জাহাজ নির্মাণ শিল্পে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উক্ত শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত। তাই এটি একটি শিল্প ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সিলোনিয়া ব্যাংক প্রথমে কোন ধরনের ব্যাংক ছিল? ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর