উদ্দীপকের জনাব মতিনের পুরাতন হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব মতিনের পুরাতন হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব। যে হিসাবে যতবার খুশি অর্থ জমা দেওয়া যায় কিন্তু সপ্তাহে শুধু দু'বার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। স্বল্প ও স্থায়ী আয়ের ব্যক্তিদের জন্য এ হিসাব বিশেষ উপযোগী। উদ্দীপকের জনাব মতিন চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। চাকরিকালীন তিনি এমন একটি হিসাব পরিচালনা করতেন যে হিসাবে সপ্তাহে দুইবারের বেশি অর্থ উত্তোলন করা যায় না। এ থেকে বোঝা যায় জনাব মতিন ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন। চাকরিজীবী হিসেবে তার আয় তখন স্থায়ী ও নিয়মিত ছিল বিধায় সে সময়ে এ ধরনের হিসাব তার জন্য উপযোগী ছিল। সুতরাং বলা যায়, জনাব মতিনের পুরাতন হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব মতিনের পুরাতন হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর