"সিলোনিয়া ব্যাংক পরবর্তীতে সম্পাদিত কার্যক্রমের মাধ্যমে পর্যাপ্ত মুনাফা অর্জনে সক্ষম হবে।"- তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সিলোনিয়া ব্যাংক পরবর্তীতে বাণিজ্যিক ব্যাংকের সম্পাদিত কার্যক্রমের মাধ্যমে পর্যাপ্ত মুনাফা অর্জনে সক্ষম হবে-এর সাথে আমি একমত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক আমানত গ্রহণ, ঋণদানসহ অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে। উদ্দীপকে মিরসরাইয়ের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নতুন নতুন জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে। জাহাজ নির্মাণ কারখানাকে ঋণ দেওয়ার লক্ষ্যে সেখানে সিলোনিয়া ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ ব্যাংকের পর্যাপ্ত মূলধন ও তরল অর্থ থাকা সত্ত্বেও গ্রাহক সংখ্যা কম। তাই কেন্দ্রীয় ব্যাংক উক্ত ব্যাংককে সাধারণ ব্যাংকিং কার্যাবলি সম্পাদনের অনুমতি দেয়। ফলে ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকে পরিণত হয়। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এ আমানতের ওপর ব্যাংক স্বল্প হারে সুদ দেয়। আমানতি অর্থের একটি অংশ তারল্য হিসেবে জমা রেখে বাকি অংশ ঋণ দেয়, যা থেকে ব্যাংক উচ্চ হারে সুদ উপার্জন করে। আর এ দুই হারের পার্থক্যই ব্যাংকের মুনাফা। উদ্দীপকের সিলোনিয়া ব্যাংকটি প্রথমে শিল্প ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে আমানত সংগ্রহ ও ঋণদানের অনুমতি পাওয়ায় ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয়েছে। ফলে বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যাংকটি সাধারণ ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে পর্যাপ্ত মুনাফা অর্জনে সক্ষম হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
"সিলোনিয়া ব্যাংক পরবর্তীতে সম্পাদিত কার্যক্রমের মাধ্যমে পর্যাপ্ত মু…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর