উদ্দীপকের জনাব মতিন পাওনাদারের পরামর্শ মতে নতুন হিসাব তথা চলতি হিসাব খুললে তার ব্যবসায়িক লেনদেন করাটা খুব সহজ হবে বলে আমি মনে করি।
যে হিসাবে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এরূপ হিসাব অধিক উপযোগী। এ হিসাবে ঋণ সুবিধা পাওয়া যায়।
উদ্দীপকের জনাব মতিন চাকরি থেকে অবসর গ্রহণের পর ব্যবসায় শুরু করলেন। তিনি তার পুরাতন সঞ্চয়ী হিসাবের মাধ্যমে লেনদেন করছেন। জনাব মতিন থেকে প্রাপ্ত একটি চেক তার পাওনাদার ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংকে টাকা প্রদান না করে জানায় জনাব মতিন চলতি সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করেছেন। জনাব মতিনের ব্যাংকে সঞ্চয়ী হিসাব থাকায় পাওনাদার অর্থ আদায়ে জটিলতায় পড়েন।
উদ্দীপকের জনাব মতিনের পাওনাদার তাকে একটি ব্যবসায়িক লেনদেন সহায়ক নতুন হিসাব খুলতে বলেন। এ ব্যবসায়িক লেনদেন সহায়ক হিসাবটি হলো চলতি হিসাব। জনাব মতিন এ ধরনের হিসাব খুললে তার পাওনাদারদের সপ্তাহে একাধিক চেক দিলেও সমস্যা হবে না। কারণ চলতি হিসাবের ক্ষেত্রে অর্থ উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকে না। এছাড়া এ ধরনের হিসাব খোলে তিনি ব্যাংক থেকে ব্যবসায়িক সম্পর্কিত পরামর্শ, ঋণসুবিধা, বৈদেশিক বাণিজ্য সুবিধা ইত্যাদি পাবেন। তাই বলা যায়, পাওনাদারের পরামর্শমতো জনাব মতিন চলতি হিসাব খুললে তার ব্যবসায়িক লেনদেন করাটা খুব সহজ হবে।