উদ্দীপকের মিস জেসমিন মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
যে জীবন বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে। এ সময়ের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদারি পরিশোধ করা হয়।
উদ্দীপকের মিস জেসমিন ৭ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি জীবন বিমাচুক্তি সম্পাদন করেন এবং তিনি কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করেন। ১০ বছরের জন্য খোলায় এটি আজীবন বিমাপত্র নয়। আবার একাধিকবার বা নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম প্রদানের নীতি সাময়িক বিমাপত্রেও প্রযোজ্য নয়। কিন্তু মেয়াদি বিমাপত্র দীর্ঘমেয়াদের জন্য হয় এবং কিস্তিতে প্রিমিয়াম দেওয়া যায়। তাই বলা যায়, মিস জেসমিন মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।