উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং ব্যবস্থা আর্থিক লেনদেনকে সহজ ও নিরাপদ করেছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থা আর্থিক লেনদেনকে সহজ ও নিরাপদ করেছে। মোবাইল ব্যাংকিং ইলেকট্রনিক ব্যাংকিংয়ের অন্যতম সেবা। মোবাইল ফোন ব্যবহার করে যেকোনো স্থান থেকে এ সেবা পাওয়া যায়। এর মাধ্যমে গ্রাহক নগদ টাকা জমা দেওয়া, উঠানো ও বিভিন্ন বিলও পরিশোধ করতে পারেন। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, নতুন ভাইরাসের আবির্ভাবের কারণে কাজী লি. এর কর্মকর্তারা বাসায় বসে অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করছেন। তাই উক্ত প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক তাদের নিরাপদে বেতন প্রদানের সুবিধার্থে ব্যাংকে হিসাব 'খোলার পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণের কথা বলেছেন। মোবাইল ব্যাংকিং সেবার আওতায় গ্রাহক ব্যাংকিং লেনদেন ঘরে বসে করতে পারবেন। মোবাইল ব্যাংকিং সেবায় গ্রাহক তাদের হিসাবে জমাকৃত অর্থ যেকোনো সময়েই স্থানান্তর করতে পারবেন। নিকটস্থ মোবাইল ব্যাংকিং এজেন্ট থেকে নগদে অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। ঘরে বসে পানি, বিদ্যুৎ, ইন্টারনেটসহ বিভিন্ন সেবার বিল পরিশোধের সুযোগ পাবেন। এছাড়া ব্যাংক হিসাবে জমাকৃত অর্থও গ্রাহক মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ঘরে বসে বা যেকোনো স্থান থেকে আর্থিক সেবা নিতে পারবেন। তাই বলা যায়, মোবাইল ব্যাংকিং ব্যবস্থা আর্থিক লেনদেনকে সহজ ও নিরাপদ করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং ব্যবস্থা আর্থিক লেনদেনকে সহজ ও নিরাপদ কর…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর