উদ্দীপকে বর্ণিত ব্যাংকিং কার্যক্রমে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের লক্ষ্যে ওয়েস্টার্ন ব্যাংকিং হাউজ কি পদক্ষেপ নিতে পারে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যাংকিং কার্যক্রমে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের লক্ষ্যে ওয়েস্টার্ন ব্যাংকিং হাউস আগ্রাসী নীতি পরিহার ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতে পদক্ষেপ নিতে পারে। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা একটি বৃহদায়তন আর্থিক প্রতিষ্ঠানের মতো। এক্ষেত্রে হোল্ডিং ব্যাংকের নিয়ম-নীতি অধীনস্থ ব্যাংকগুলো মানতে বাধ্য থাকে। তাই হোল্ডিং ব্যাংকের ঊর্ধ্বতনদের দক্ষ ব্যবস্থাপনার ওপর ব্যাংকের সফলতা অনেকটা নির্ভর করে। উদ্দীপকে জনাব জহির একজন স্বনামধন্য ব্যাংকার। তিনি ওয়েস্টার্ন ব্যাংকিং হাউস নামে একটি গ্রুপ ব্যাংক গড়ে তুলেছেন। তার ব্যাংকটি দেশের ব্যাংকিং জগতে অন্যতম সেবাদানকারী প্রতিষ্ঠানের মর্যাদা পায়। পরবর্তীতে জনাব জহির না থাকায় ব্যাংকটি আগ্রাসী ব্যাংকিং নীতি ও কার্যক্রম গ্রহণ করে। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকটির অফিস প্রতিষ্ঠা করা হয়। ফলে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে ব্যাংকটি হিমশিম খাচ্ছে। উদ্দীপকের ওয়েস্টার্ন ব্যাংকিং হাউস কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হলে আগ্রাসী ব্যাংকিং নীতি পরিহার করতে হবে। কেননা এক্ষেত্রে অনেক অযৌক্তিক নীতি প্রাধান্য পায়। এছাড়া অনেক সাবসিডিয়ারি ব্যাংক থাকায় ব্যাংককে দক্ষ পরিচালনা পদ্ধতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দক্ষ কর্মী বাহিনী গঠনেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সুতরাং বলা যায়, উল্লিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ওয়েস্টার্ন ব্যাংকিং হাউস কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যাংকিং কার্যক্রমে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর