[চিত্র] উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : Q. উপরের বর্তনীর- i. রোধ দুটিতে ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হবে ii. উভয় রোধের প্রান্তের বিভব পার্থক্য সমান হবে iii. কম মানের রোধের প্রান্তে বেশি তাপ উৎপন্ন হবে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: সঠিক উত্তর : i, ii ও iii বর্তনীটি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকায়: i. রোধ ভিন্ন হওয়ায় এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ( [গণিত] ) ভিন্ন হবে। ii. সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ( [গণিত] ) সর্বদা সমান থাকে। iii.বিভব পার্থক্য সমান হলে উৎপন্ন তাপ ( [গণিত] ) রোধের ব্যস্তানুপাতিক হয়; তাই কম রোধে বেশি তাপ উৎপন্ন হবে।
HSC Physics 2nd Paper Chapter 3: চলতড়িৎ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 3: চলতড়িৎ · MCQ





