উদ্দীপকে Teacher info টেবিলে ১ম ফিল্ডটি কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে Teacher info টেবিলে ১ম ফিল্ডটি অর্থাৎ TID ফিল্ডটি হচ্ছে প্রাইমারি কী। ডেটাবেজের যেকোনো টেবিল তৈরিতে কিংবা যেকোনো টেবিলের মধ্যে রিলেশন তৈরিতে প্রাইমারি কী অতীব গুরুত্বপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো- ডেটাবেজ টেবিলের প্রতিটি রেকর্ডকে ইউনিক ও নির্ভুলভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত কী কে প্রাইমারি কী বলা হয়। প্রাইমারি কী কখনোই null হতে পারে না এবং এর মান কখনোই একাধিক রেকর্ডে একই হয় না, এটি ব্যবহারে ডেটার পুনরাবৃত্তি রোধ হয় এবং তথ্য সংরক্ষণ, সুশৃঙ্খল ও সংগঠিত থাকে। এছাড়াও প্রাইমারি কী-এর সাহায্যে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে নির্দিষ্ট তথ্য অনুসন্ধান, সংযোজন, পরিবর্তন ও অপসারণ করা যায়। ডেটাবেজে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন এবং ডেটার অখণ্ডতা বা ইন্টেগ্রিটি বজায় রাখার ক্ষেত্রেও প্রাইমারি কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি কার্যকর ও সুশৃঙ্খল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গঠনের জন্য প্রাইমারি কী অপরিহার্য।
HSC ICT Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম · সৃজনশীল
উদ্দীপকে Teacher info টেবিলে ১ম ফিল্ডটি কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর



