ডেটাবেজ রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: রিলেশনাল ডেটাবেজে টেবিলগুলো একটি সাধারণ কি ফিল্ডের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কযুক্ত থাকে। আর এ কারণেই রিলেশনের জন্য প্রত্যেকটি টেবিলের প্রাইমারি কি নির্ধারণ করা জরুরি হয়ে পড়ে। কারণ রিলেশনাল ডেটাবেজে টেবিলগুলো পরস্পর প্রাইমারি কি এর সাহায্যে সম্পর্কযুক্ত হয়। রিলেশনের ফলে মাস্টার টেবিলের প্রাইমারি কি ফিল্ডের ডেটা স্বয়ংক্রিয়ভাবে ডিটেইলস টেবিলের ফরেন কি ফিল্ডে ইনসার্ট হয়। ফলে ডেটাবেজ রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করতে গেলে রিলেশনকৃত অন্যান্য টেবিলগুলো বাধা প্রদান করে। আর এই কারণেই ডেটাবেজ রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না।
HSC ICT Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম · সৃজনশীল
ডেটাবেজ রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর


