উদ্দীপকের টেবিল দুটির মধ্যে কি কোনো রিলেশন তৈরি করা সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকের টেবিল দুটির মধ্যে One [গণিত] Many রিলেশন তৈরি করা সম্ভব। নিচে এর সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- দুটি টেবিলের মধ্যে রিলেশন স্থাপনের প্রধান শর্ত হলো উভয় টেবিলে একটি কমন ফিল্ড থাকতে হবে। এখানে Table-1 ও Table-2 উভয়তেই Patient ID ফিল্ডটি বিদ্যমান। Table-1 এ Patient ID ফিল্ডটি প্রাইমারি কী হিসেবে কাজ করে, কারণ একজন Patient এর একটিই ইউনিক আইডি থাকতে পারে। অন্যদিকে Table-2 তে Patient ID ফরেন কী। আবার, একই Patient এর ডাক্তারের কাছে একাধিক Appointment থাকতে পারে কিন্তু কোনো একটি নির্দিষ্ট Appointment একজন Patinet এর জন্যই হয়। তাই এক্ষেত্রে Table-1 ও Table-2 এর মধ্যে One [গণিত] Many রিলেশন স্থাপন করা সম্ভব। অর্থাৎ Table-1 এর একটি রেকর্ডের বিপরীতে Table-2 এর এক বা একাধিক রেকর্ড থাকতে পারে। নিচে টেবিল দুটির মধ্যে One - [গণিত] Many রিলেশন দেখানো হলো- [চিত্র]
HSC ICT Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম · সৃজনশীল
উদ্দীপকের টেবিল দুটির মধ্যে কি কোনো রিলেশন তৈরি করা সম্ভব? উত্তরের …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
নিচে ডেটা টাইপের বর্ণনা দেওয়া হলো-
Integer : অঙ্ক বা সংখ্যা জাতীয় ডেটা সংরক্ষণের জন্য Integer ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ডেটা টাইপে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণসংখ্যার মান থাকতে পারে। এই ডেটা টাইপের ফিল্ডের ওপর গাণিতিক অপারেশন করা যায়। ডেটার প্রকৃতি অনুযায়ী এই ডেটা টাইপ 1, 2, 4 বা ৪ বাইটের হতে পারে।'
Text: Character বা অক্ষর জাতীয় তথ্য সংরক্ষণ করার জন্য Text ডেটা টাইপ ব্যবহার করা হয়। SQLite-এ Text ডেটাটাইপের সাইজ আনলিমিটেড।
Table-1 এ নতুন একটি রো বা রেকর্ড যুক্ত করার SQL কুয়েরিটি নিম্নরূপ-

উত্তর



