উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি প্রোগ্রাম তৈরির ধাপের সাথে কীভাবে সম্পর্কিত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপের একটি অংশ। তাই অ্যালগরিদম প্রোগ্রাম তৈরির ধাপের সাথে সম্পর্কিত। প্রোগ্রাম তৈরির মূল ধাপগুলো হলো- ১. যে সমস্যাটি সমাধান করা হবে, সেটিকে সঠিকভাবে বর্ণনা করা। ২. সমস্যার সমাধানের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করা। ৩. কোড লেখা। ৪. প্রোগ্রাম পরীক্ষা করা ও ভুল থাকলে ডিবাগ করে প্রোগ্রাম, সংশোধন করা। ৫. প্রোগ্রাম রিলিজ করা। উদ্দীপকের অ্যালগরিদম প্রোগ্রাম তৈরির ধাপের একটি অংশ। যা প্রোগ্রাম তৈরিতে বা কোডিং করতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। এর মাধ্যমে প্রোগ্রাম তৈরির পূর্বেই প্রোগ্রামটি কিভাবে তৈরি করা হবে তার একটি ধারণা পাওয়া যায় এবং সে অনুযায়ী অগ্রসর হওয়া যায়। অতএব বলা যায় উদ্দীপকের অ্যালগরিদম প্রক্রিয়াটি প্রোগ্রাম তৈরির ধাপের সাথে সম্পর্কিত।
HSC ICT Chapter 5 : প্রোগ্রামিং ভাষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 5 : প্রোগ্রামিং ভাষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি প্রোগ্রাম তৈরির ধাপের সাথে কীভাবে সম্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
