HSCICTসৃজনশীল
উদ্দীপক
#include < stdio.h >.
#include < conio.h >
{
int i;s = 0;
for (i = 1; i <= 100; i++)
s = s + i;
printf ("Total is % d", s);
getch ( );
}
Sylhet · 2017
ক
কম্পাইলার কী?
উত্তর
কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা উচ্চস্তরের ভাষার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে।
খ
সি একটি কেস সেনসেটিভ ভাষা- বুঝিয়ে লেখ।
উত্তর
C ভাষায় সব অক্ষর small letter এ হতে হবে। কারণ C তে small এবং capital letter এর মধ্যে পার্থক্য আছে। যেমন- main কে Main বা MAIN কিংবা mAin লিখলে কম্পাইলার error দেখাবে। এজন্য C কে বলা হয় case sensitive language.
গ
উদ্দীপকে প্রদত্ত প্রোগ্রামটির একটি প্রবাহচিত্র অংকন কর।
উত্তর
উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির একটি প্রবাহচিত্র নিচে দেওয়া হলো-


ঘ
উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে do লুপ ব্যবহার করে একই ফলাফল পাওয়া সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর
উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে লুপ ব্যবহার করে একই ফলাফল পাওয়া সম্ভব। যা নিচে দেওয়া হলো -
#include < stdio.h >
main( )
{
int s=0,i;
i=1;
do
{
s = s + i;
i++;
} while(i<=100);
printf("Total is=%d",s);
}
সম্পূর্ণ প্রশ্ন দেখো


