C প্রোগ্রাম কেস সেনসিটিভ ব্যাখ্যা করো।
উত্তর: C প্রোগ্রাম কেস সেনসেটিভ, যার অর্থ হলো এই প্রোগ্রামে ব্যবহৃত ইংরেজি বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষর আলাদা অর্থ বহন করে। উদাহরণস্বরূপ, কোনো C প্রোগ্রামে total ও Total দুটি আলাদা চলক হিসেবে ব্যবহার করা যাবে। C প্রোগ্রামে সকল কী-ওয়ার্ড অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হয়, অন্যথায় প্রোগ্রাম কাজ করবে না। মূলত একই অক্ষরের ছোট হাতের ও বড় হাতের রূপের ASCII মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণেই C প্রোগ্রাম কেস সেনসিটিভ।
HSC ICT Chapter 5 : প্রোগ্রামিং ভাষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 5 : প্রোগ্রামিং ভাষা · সৃজনশীল
C প্রোগ্রাম কেস সেনসিটিভ ব্যাখ্যা করো।
উত্তর
