কম্পাইলারের বৈশিষ্ট্য হল- i. টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতিসম্পন্ন ii. প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে iii. অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: কম্পাইলার উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। এটি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করায় প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে। তবে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে বিধায় প্রোগ্রাম টেস্টিং এবং সংশোধনে বেশি সময় লাগে।
HSC ICT Chapter 5 : প্রোগ্রামিং ভাষা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 5 : প্রোগ্রামিং ভাষা · MCQ