উদ্দীপকটি পড়ে প্রশ্নটির উত্তর দাও: 'চার সতীনের ঘর' চলচ্চিত্রে দেখেছিলাম নায়ক একজন ধনাঢ্য ব্যক্তি। তার ঘরে তিন স্ত্রী। অথচ কোনো সন্তান নেই। তাই সন্তানের আশায় নায়ক আবারও শাবনূরকে চতুর্থ স্ত্রী হিসেবে ঘরে আনে। Q. উদ্দীপকের নায়ক 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. ধলা মিয়া
খ. খালেক ব্যাপারী
গ. মজিদ
ঘ. মোদাব্বের মিয়া
উত্তর: মজিদ
ব্যাখ্যা: সঠিক উত্তর : (গ) মজিদ বিশ্লেষণ: উদ্দীপকের নায়ক নিঃসন্তান হওয়ায় সন্তানের আশায় বহুবিবাহ করেছে। পাঠ্যবইভুক্ত 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রটিও আর্থিকভাবে সচ্ছলতা ও প্রতিপত্তি লাভের পর প্রথমা স্ত্রী রহিমার গর্ভে কোনো সন্তান না হওয়ায়, মূলত সন্তানের আশায় এবং বংশরক্ষার তাগিদে কিশোরী জমিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। তাই সন্তানের আকাঙ্ক্ষায় বহুবিবাহের দিক থেকে উদ্দীপকের নায়কের সাথে মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে। (খালেক ব্যাপারীর অন্য স্ত্রীর গর্ভে সন্তান ছিল, তাই তার সাথে পুরোপুরি মিলবে না)।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · MCQ