উদ্দীপক ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার আলোকে কবির মনোভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতা উভয় ক্ষেত্রেই কবি মা-মাটিকে আশ্রয় করে শহরে জীবনের ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে সক্ষম হয়েছেন। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি সময়মতো স্টেশনে পৌছাতে না পারায় পরাজয়ের গ্লানি নিয়ে বাড়ি ফেরেন। বাড়ি-প্রকৃতি-পরিবেশ সবকিছু বিমুখ হলেও একমাত্র কবির মা কবির প্রত্যাবর্তনকে সাদরে গ্রহণ করেছেন। উদ্দীপকে শহুরে পরিবেশ ছেড়ে গ্রামে প্রত্যাবর্তনের ইঙ্গিত ধ্বনিত হয়েছে। পল্লিমা তার সন্তানের জন্য বুকের আঁচল পেতে আছে। উদাত্ত কণ্ঠে আহ্বান করছে তার সন্তানদের। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতাতেও বাড়ির প্রকৃতি ও পরিবেশ কবির ব্যর্থতায় লজ্জিত। একমাত্র মা-ই কবির প্রত্যাবর্তনে খুশি যা উদ্দীপকের পল্লিমায়ের আচরণের প্রতিরূপ। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি মায়ের যে বিবরণ দিয়েছেন তা এক অর্থে পল্লিমায়ের শাশ্বত রূপ। ট্রেন ধরতে ব্যর্থ কবি বাড়িতে ফিরে এলে কবির বাবা তাকে দেখে মাথা নিচু করে ফেলেন। একমাত্র মা-ই তাকে সাদরে গ্রহণ করেছেন এবং মায়ের আশ্রয়েই কবি তার প্রত্যাবর্তনের লজ্জা ও ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে সক্ষম হন। উদ্দীপকের কবিও পল্লি মায়ের টানে শহর ছেড়ে গ্রামে প্রত্যাবর্তন করতে উৎসাহী। তাই বলা যায় যে, উদ্দীপক ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতা উভয় ক্ষেত্রেই কবি মা-মাটিকে আশ্রয় করে ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে সক্ষম হয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপক ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার আলোকে কবির মনোভাব বিশ্লেষণ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর