'ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম' বলতে কী বোঝানো হয়েছে?-ব্যাখ্যা করো।
উত্তর: 'ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম' বলতে কবি তাঁর হতাশা প্রকৃতির বিক্ষিপ্ত উপাদানের সাথে মিশিয়ে উপস্থাপনাকে বোঝাতে চেয়েছেন। কবি সাত মাইল হেঁটে গিয়ে রাতের শেষ ট্রেনটি ধরতে ব্যর্থ হয়েছেন। পরাজয়ের গ্লানি নিয়ে স্বগৃহে প্রত্যাবর্তন কবির জন্য ভীষণ লজ্জাকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কবি তাঁর পরাজয়ের হতাশা প্রকৃতির নানা অনুষঙ্গের মধ্যে মিশিয়ে দিয়েছেন। এজন্য চিরপরিচিত প্রকৃতি ও প্রতিবেশ- ঘরবাড়ি, গ্রাম তার কাছে বিক্ষিপ্ত মনে হচ্ছে। আলোচ্য পঙক্তিতে কবির পরাজয়ের গ্লানিকে তিনি প্রকৃতির অনুষঙ্গের মাঝে দেখতে পেয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
'ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম' বলতে কী বোঝানো হয়েছে?-ব্যাখ্যা করো।
উত্তর