"চিত্রকল্পটিতে একটি বিশেষ দিকের ইঙ্গিত থাকলেও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার প্রেক্ষাপট ভিন্ন।"- মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: "চিত্রকল্পটি একটি বিশেষ দিকের ইঙ্গিত থাকলেও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার প্রেক্ষাপট ভিন্ন"- মন্তব্যটি যথার্থ। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরগামী শেষ ট্রেনটি ধরতে গিয়ে ব্যর্থ হন। ট্রেন ধরতে না পারার হতাশায় তাঁর মনে পড়ল বাবা-মায়ের কথাগুলো। তারা বিভিন্নভাবে কবিকে সতর্ক করেছেন যেন ট্রেন ধরতে কবি ব্যর্থ না হন। কিন্তু কবির মনে ছিল একধরনের অনিচ্ছা, যার কারণে তিনি কারও উপদেশ গ্রাহ্য করেননি। মূলত তাঁর মধ্যে যান্ত্রিক জীবনের মোহ ভেঙে গ্রামীণ জীবনে ফিরে আসার আকুতি কাজ করেছে। উদ্দীপকের কবিতাংশে স্বদেশের প্রতি গভীর টান পরিলক্ষিত হয়। পৃথিবীর অন্যান্য দেশ ছেড়ে তিনি আজীবন বাংলার বুকেই থাকতে চান। বাংলার নিসর্গ সৌন্দর্য তাঁকে মুগ্ধ করে রাখে। ফলে অন্যরা চলে গেলেও তিনি এই বাংলায় থেকে যেতে চান। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবিরও জন্মভূমির প্রতি গভীর টান লক্ষ করা যায়। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির কাছে শহর বা নাগরিক জীবনের তুলনায় মাতৃতুল্য গ্রামীণ জীবনই পরম স্বস্তির। তাই তিনি বিভিন্ন অজুহাতে নগরজীবনে যেতে চান না। তিনি মায়ের আশ্রয়ে শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফলতে চান। উদ্দীপকের কবি নির্দ্বিধায় এদেশের বুকে থেকে যেতে চান, তিনি অন্য কোথাও যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না। কিন্তু 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি দুই রকম জীবন অভিজ্ঞতা লাভের পর গ্রামীণ জীবনকে বেছে নিতে চান। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
"চিত্রকল্পটিতে একটি বিশেষ দিকের ইঙ্গিত থাকলেও 'প্রত্যাবর্তনের লজ্জা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর