"দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা।"-কবির এ অনুভূতির কারণ কী?
উত্তর: "দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা"- বাড়ি ফিরে যাওয়া কবির কাছে একই সাথে লজ্জা ও ভয়ের বোঝাতে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি রেলস্টেশনে পৌছাতে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দেয়। এতে তিনি হতাশ হয়ে তাঁর বাবা-মায়ের কথা মনে করেন। বাবা তাঁকে স্টেশনে আসার সময় তাড়া দিচ্ছিলেন। তিনি তাঁর প্রস্তুতি দেখেই অনুমান করেছিলেন যে শেষ ট্রেন ধরতে পারবেন না। আর মাও চেয়েছিলেন কবি যেন বই নিয়ে রাত কাটিয়ে দেন যাতে সময়মতো গিয়ে রেলগাড়ি ধরতে পারেন। কিন্তু তিনি ট্রেন ধরতে না পেরে বাড়িতে ফিরে আসেন। কবি তাঁর এ বাড়ি ফেরাকে লজ্জা হিসেবে দেখেছেন। ফলে বাড়ির কাছাকাছি গিয়ে তাঁদের আটচালা ঘরটি দেখে কবির মধ্যে ভয় কাজ করে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
"দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা।"-কবির এ অনুভূতির কারণ কী?
উত্তর