উদ্দীপকের সাথে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার বৈসাদৃশ্য নির্দেশ করো।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির বাড়ি ফিরে সংকোচ করার দিকটি বৈসাদৃশ্যপূর্ণ। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি ট্রেন ধরতে না পেরে তাঁর চিরচেনা পরিবেশ তথা আপন বাড়িতেই ফিরে গেছেন। কিন্তু তিনি নিঃসংকোচে এই কাজটি করতে পারেননি। ট্রেন ধরতে না পেরে পরাজয়ের গ্লানি নিয়ে অনেকটা সংকোচ নিয়েই তিনি নিজ বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। উদ্দীপকের কবি নিজেকে স্বদেশের একজন চিরপরিচিত মানুষ হিসেবে তুলে ধরতে চেয়েছেন। তিনি স্পষ্টই বলে দিয়েছেন যে, তিনি কোনো ভিনদেশি পথিক নন, বরং এ দেশেরই একজন পরিচিতজন। তাঁর এমন নিঃসংকোচ স্বীকারোক্তি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির মধ্যে ফুটে ওঠেনি। এ কবিতায় কবির মধ্যে তাঁর মা, মাটি ও প্রকৃতির জন্য ভালোবাসা আছে। তবুও তিনি শহরে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে গেছেন। ট্রেন না পেয়ে তখন তিনি প্রত্যাবর্তন করতে চেয়েছেন তাঁর মা ও স্বদেশের প্রকৃতির কাছে। এক্ষেত্রে তাঁর মধ্যে কিছুটা সংকোচ দেখা যায়। এক্ষেত্রে উদ্দীপকের কবি নিঃসংকোচ। এভাবেই উদ্দীপকের সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতাটি বৈসাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার বৈসাদৃশ্য নির্দেশ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর