"বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের কবির মানসিকতা ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির মানসিকতার মিল রয়েছে।"- মূল্যায়ন করো।
উত্তর: চেতনাগত দিক থেকে বলা যায় "বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের কবির মানসিকতা ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির মানসিকতার মিল রয়েছে।"- মন্তব্যটি যথার্থ। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার জন্য রেল স্টেশনে পৌছে দেখেন শেষ ট্রেনটি ছেড়ে চলে গিয়েছে। যাদের সঙ্গে তাঁর শহরে যাওয়ার কথা ছিল তারা ট্রেন থেকে হাত নেড়ে কবিকে সান্ত্বনা দিয়েছেন। তবে কবি মূলত ইচ্ছাকৃতভাবেই তাঁর চিরচেনা গ্রামীণ পরিবেশে থেকে যাওয়ার জন্যই সময়মতো রেলস্টেশনে উপস্থিত হননি। উদ্দীপকের কবি বলতে চান তিনি কোনো অভ্যাগত নন, আগন্তুক নন, বরং এ দেশেরই একজন পরিচিত মানুষ। তিনি এখানেই ছিলেন, এখানেই থাকেন আর এখানে থাকা মানে তাঁর কাছে সারা দেশের সর্বত্রই থাকা। তাঁর এমন মানসিকতা স্বদেশপ্রেমের দিকটিকে নির্দেশ করে যা 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায়ও কবির মানসিকতায় ফুটে উঠেছে। এ কবিতায় কবি শহরে যাওয়ার ট্রেন ধরতে না পারায় হতাশ হয়েছেন। তবুও জন্মভূমির প্রকৃতির প্রতি তাঁর গভীর অনুরাগ লক্ষ করা যায়, যা তাঁর দেশপ্রেমকেই নির্দেশ করে। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির মধ্যে স্বদেশের প্রতি প্রবল অনুরাগ লক্ষ করা যায়। এ কবিতায় কবির গ্রাম ছেড়ে শহরে যাওয়ার প্রতি অনাগ্রহ দেখা যায়। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনই তাঁর জন্য পরম স্বস্তির। তাই ট্রেন ধরতে না পারায় তিনি কল্পনায় তাঁর মা ও মাতৃভূমির প্রকৃতির কাছে ফিরে গেছেন। এই মানসিকতা তাঁর স্বদেশপ্রেমকেই নির্দেশ করে যা উদ্দীপকেও ফুটে উঠেছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
"বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের কবির মানসিকতা ও 'প্রত্যাবর্তনের লজ্জা' …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর