উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাওঃ প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল পরণে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় একঝাঁক রুক্ষ চুল ঘষা দিলে গায়ে খড়ি উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। Q. উদ্দীপকে হোসেন মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?
ক. লোভী
খ. আগন্তুক
গ. সরলতা
ঘ. ধার্মিক
উত্তর: সরলতা
ব্যাখ্যা: দুজনের মধ্যেই আগন্তুক চরিত্র, স্বার্থসন্ধানিতা ও কৌশলী মানসিকতা দেখা যায়; কিন্তু সরলতা তাদের কারও চরিত্রের বৈশিষ্ট্য নয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · MCQ