নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও হাসেমের বাবা অনাথ শাহেদকে ছোটকাল থেকে সন্তানস্নেহে লালন-পালন করেন। হাতেমের সঙ্গে তার নিকট আত্মীয় শামসু মিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র পনের হাজার টাকার বিনিময়ে শামসু মিয়ার প্ররোচনায় হাতেমকে নির্মমভাবে খুন করে শাহেদ। Q.উভয় চরিত্রের মধ্যে সাদৃশ্যের কারণ হলো, এরা- i.কৃতঘ্ন ii.ক্ষমতালোভী lii. অর্থলোভী নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: সঠিক উত্তর: খ) i ও iii কৃতঘ্ন (i) : উদ্দীপকের শাহেদ এবং নাটকের মোহাম্মদী বেগ—উভয়েই তাদের লালন-পালনকারীর সন্তানকে হত্যা করে চরম অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। ক্ষমতালোভী (ii) : নয় শাহেদ বা মোহাম্মদী বেগ কেউই ক্ষমতা দখলের জন্য এই কাজ করেনি, তারা কেবল অর্থের লোভে ভাড়াটে খুনি হিসেবে এই জঘন্য কাজ করেছিল (ক্ষমতালোভী ছিল মীরজাফর বা ঘসেটি বেগম)। অর্থলোভী (iii): উভয়েই কেবল টাকার লোভে ভাড়াতে খুনি হিসেবে কাজ করেছে, ক্ষমতার লোভে নয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · MCQ