'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপটি কার?
ক. নবাব সিরাজের
খ. মোহাম্মদি বেগের
গ. মির জাফরের
ঘ. লুৎফুন্নেসার
উত্তর: মোহাম্মদি বেগের
ব্যাখ্যা: সঠিক উত্তর : (খ) মোহাম্মদি বেগের তথ্য: সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটকের একেবারে শেষ দৃশ্যটি হলো সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড। সিরাজউদ্দৌলা যখন নামাজ পড়তে যান, তখন ঘাতক মোহাম্মদি বেগ পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে। সিরাজউদ্দৌলা "লা ইলাহা ইল্লাল্লাহু—" বলে লুটিয়ে পড়ার পর মোহাম্মদি বেগ আরেকটি আঘাত করতে করতে বলে, "ওতেই হবে। আর তসবিহ পড়তে হবে না।" এটিই নাটকের সর্বশেষ সংলাপ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · MCQ