সাবার ব্যাংক হিসাব খোলার কোনো প্রয়োজন ছিল কি? উত্তরের সপক্ষে মতামত দাও।
উত্তর: হ্যাঁ, সঞ্চয়ে আগ্রহী করতে সাবার স্কুল সঞ্চয়ী হিসাব খোলার প্রয়োজন ছিল। স্কুল থেকেই শিক্ষার্থীদেরকে সঞ্চয়ে আগ্রহী করা এ হিসাবের উদ্দেশ্য। এটি ছোট পরিসরে জমানো টাকা দিয়ে বড় কিছু করার বার্তা দেয়। শিক্ষার্থীদের এই অভ্যাস পরবর্তীতে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের সাবা দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াত ও টিফিনের জন্য তার মা তাকে প্রতিদিন টাকা দেন। সাবা অধিকাংশ সময় বান্ধবীদের সাথে হেঁটে বাসায় ফিরে। ফলে কিছু অর্থ তার হাতে থাকে। যা দিয়ে তার মা তার নামে ব্যাংকে একটি স্কুলে সঞ্চয়ী হিসাব খুলে দেন। উদ্দীপকের সাবা স্কুল সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে সঞ্চয়ে আগ্রহী হবে। প্রতিদিন কম পরিমাণ জমানো টাকা ভবিষ্যতে বড় আকারের তহবিলে পরিণত হবে। এ তহবিল ব্যবহার করে অনেক রকম কাজ করা যায়। দীর্ঘদিনের সঞ্চয়ী টাকা ব্যবসায় করার মতো তহবিলে পরিণত হয়। তখন সাবা চাইলে এই অর্থ অন্য কোনো বড় কাজে লাগাতে পারবে। তাই বলা যায়, উদ্দীপকের সাবার ব্যাংকে স্কুল সঞ্চয়ী হিসাব খোলার প্রয়োজন ছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
সাবার ব্যাংক হিসাব খোলার কোনো প্রয়োজন ছিল কি? উত্তরের সপক্ষে মতামত …
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর