বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।
উত্তর: দেশে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং সেবার অন্তর্গত। মোবাইল ব্যাংকিং বলতে মোবাইলের মাধ্যমে সহজে ব্যাংকিং কাজ সম্পাদন করাকে বোঝায়। এর মাধ্যমে গ্রাহক ব্যাংকে না গিয়ে মোবাইলের মাধ্যমে অর্থ জমা, উত্তোলন এবং স্থানান্তর করতে পারে। গ্রাহকের পরিচয় নিশ্চিত হওয়ার পর এ ধরনের সেবা দেওয়া হয়। সহজ ও নিরাপদ লেনদেন হওয়ায় এ সেবাগুলো প্রতিনিয়ত জনপ্রিয় হচ্ছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।
উত্তর