মিসেস লাবনী আক্তার-এর আধুনিক ব্যাংকিং সেবা নেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: দ্রুত ও সহজে ব্যাংকিং সেবা পেতে মিসেস লাবণী আক্তারের আধুনিক ব্যাংকিং সেবা নেওয়া যৌক্তিক বলে আমি মনে করি। এ ব্যাংকিং পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকিং কাজ পরিচালনা করা হয়। বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং গ্রাহকদের ২৪ ঘণ্টা সেবা দেয়। ফলে গ্রাহক সন্তুষ্টিও বাড়ে। উদ্দীপকে মিসেস লাবনী আক্তার 'লাবণী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র' নামে একটি আত্মকর্মসংস্থানমূলক সংস্থা স্থাপন করে। তাছাড়া ব্যবসায়ের লেনদেন পরিচালনায় 'চাঁদনী ব্যাংক'-এ তার একটি হিসাব আছে। বর্তমানে তিনি আধুনিক ব্যাংকিং-এর সুবিধা গ্রহণের ব্যবস্থা নেন। আধুনিক ব্যাংকিং-এর মাধ্যমে মিসেস লাবণী আক্তার ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাবেন। প্রযুক্তির ব্যবহারের ফলে তিনি যেকোনো স্থান থেকে তার হিসাবের তথ্য জানা ও পরিচালনা করতে পারবেন। ফলে তার সময় সাশ্রয় হবে। এছাড়াও তিনি বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা যেমন- এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি সুবিধা ভোগ করতে পারবেন। ফলে সহজে ও দ্রুত উপায়ে ব্যবসায়িক লেনদেন সম্পাদন করতে পারবেন। তাই বলা যায়, মিসেস লাবণী আক্তারের আধুনিক ব্যাংকিং সেবা নেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
মিসেস লাবনী আক্তার-এর আধুনিক ব্যাংকিং সেবা নেওয়ার যৌক্তিকতা মূল্যায়…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর