'ক্রেডিট কার্ড এক ধরনের 'ব্যক্তিগত ঋণ'– ব্যাখ্যা করো।
উত্তর: 'ক্রেডিট কার্ড এক ধরনের ব্যক্তিগত ঋণ'- উক্তিটি সঠিক। এ কার্ড একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক সেবা পদ্ধতি। এ ধরনের কার্ডের মাধ্যমে গ্রাহক বা ব্যক্তিকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হয়। ফলে এ কার্ড ব্যবহার করে গ্রাহক বাকিতে কেনাকাটা করতে পারে। পরবর্তীতে নির্দিষ্ট মেয়াদের মধ্যে ঋণের অর্থ ব্যাংকে পরিশোধ করতে হয়। তাই বলা যায়, ক্রেডিট কার্ড একটি ব্যক্তিগত ঋণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
'ক্রেডিট কার্ড এক ধরনের 'ব্যক্তিগত ঋণ'– ব্যাখ্যা করো।
উত্তর